শিরোনাম
সিলেটে সাতসকালে দুর্ঘটনা: প্রাণ গেল যুবকের কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩

https://www.emjanews.com/

10427

law-justice

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৫ ১৪:৪০

আপডেট

১৩ অক্টোবর ২০২৫ ০১:১৬

আইন আদালত

চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা, যুক্তিতর্ক সম্প্রচার বাধাগ্রস্ত

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ১৪:৪০

ছবি: সংগৃহীত।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলাকালীন চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, প্রসিকিউশনের যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল ঠিক সেই সময় পেজটিতে হামলা চালানো হয়। তবে তা সাময়িকভাবে বন্ধ হলেও দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, এই হামলার উদ্দেশ্য ছিল তথ্যপ্রমাণ ও যুক্তিতর্কের স্বচ্ছতা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে না দেওয়া। তিনি বলেন, ‘অপরাধীরা চায় না, তাদের নিষ্ঠুরতার তথ্য বিশ্বজুড়ে প্রকাশ পায়। কিন্তু আমরা শেষ পর্যন্ত এটি উদ্ধার করেছি।’

তাজুল ইসলাম আরও জানান, ‘বাংলাদেশে অপরাধ করে পার পাওয়া যাবে না। আমাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ এবং কোনো ব্যক্তির প্রতি প্রতিহিংসা বা বিদ্বেষের লক্ষ্য নেই। আমরা শুধুমাত্র ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছি।’

এইদিন বেলা পৌনে ১২টার দিকে তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পুরো প্রেক্ষাপট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদারসহ অন্যান্যরা।