শিরোনাম
সিলেটে সাতসকালে দুর্ঘটনা: প্রাণ গেল যুবকের কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩

https://www.emjanews.com/

10493

national

প্রকাশিত

১৪ অক্টোবর ২০২৫ ১৩:৫২

আপডেট

১৪ অক্টোবর ২০২৫ ২৩:৩২

জাতীয়

মিরপুর শিয়ালবাড়িতে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ১৩:৫২

ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে কসমিক ফার্মা নামের গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজন সদস্য—ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা—সহ পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদার (২৪) মারা যান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।