শিরোনাম
সিলেটে সাতসকালে দুর্ঘটনা: প্রাণ গেল যুবকের কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩

https://www.emjanews.com/

10549

sylhet

প্রকাশিত

১৫ অক্টোবর ২০২৫ ২১:৩০

আপডেট

১৫ অক্টোবর ২০২৫ ২১:৩৮

সিলেট

কানাইঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেডসহ ৪ শ্রমিক আটক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ ২১:৩০

ছবি- সংগ্রহ

সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাল্কহেডসহ ৪ শ্রমিককে আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সুরমা নদী থেকে বালু বোঝাই একটি স্টিলবডি বাল্কহেডসহ ৪ শ্রমিককে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ২০১০ সালের বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইনে আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

পরবর্তীতে সাজাপ্রাপ্তরা নগদ ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে মুক্তি পান। জব্দ করা বালু প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

জানা গেছে, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সোনারতালুক ও নন্দিরাই গ্রামের মধ্যবর্তী সড়কটি গত বছরের বন্যায় ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ওই স্থানে ব্লক বসানো ও আশপাশের পুকুর ভরাটের কাজ চলছিল। কিন্তু ঠিকাদার উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়েই সরকারি কাজের জন্য সুরমা নদী থেকে বালু উত্তোলন করায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কানাইঘাট থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।