শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

10788

sylhet

প্রকাশিত

২৪ অক্টোবর ২০২৫ ১৪:৫৬

আপডেট

২৪ অক্টোবর ২০২৫ ১৬:২৮

সিলেট

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ ১৪:৫৬

ছবি: সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ সুপারি।

শুক্রবার (২৪ অক্টোবর)  এক প্রেস বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ তথ্য জানায়।

বিজিবির বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আওতাধীন জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।

এছাড়া কানাইঘাট উপজেলার লোভাছড়া ও সুরাইঘাট বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ হাজার ৩৫০ কেজি ভারতীয় সুপারি ও একটি পিকআপ আটক করে। এসবের সিজারমূল্য ১৮ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, দুই উপজেলার অভিযানে মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ২৮ লাখ ১০ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,

‘সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবেই এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে।’

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।