শিরোনাম
সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট প্রাথমিকের উপবৃত্তি যাবে সরাসরি মায়ের অ্যাকাউন্টে তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের উদ্যোগ, বৈঠক কাল ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের রাস্তায় রাস্তায় ‘স্বর্ণের বার’: রিকশা ‘চালকদের’ নতুন ফাঁদ

https://www.emjanews.com/

11110

entertainment

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৫ ২২:২১

বিনোদন

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে পরেশ রাওয়ালের তীর‌্যক মন্তব্য

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ২২:২১

ছবি: পরেশ রাওয়াল

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বরেণ্য অভিনেতা পরেশ রাওয়াল। তাঁর দাবি, এ পুরস্কার পেতে হলে ‘লবিং’ করতে হয়। শুধু তাই নয়, অস্কারের ক্ষেত্রেও এমন প্রভাব ও নেটওয়ার্কিং কাজ করে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি রাজ শামানির সঙ্গে এক পডকাস্টে নিজের ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন পরেশ রাওয়াল।

অনুষ্ঠানে ফিল্ম অ্যাওয়ার্ডের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি পুরস্কার সম্পর্কে তেমন কিছু জানি না। তবে বলব, জাতীয় পুরস্কারের ক্ষেত্রেও কিছুটা লবির দরকার পড়ে। তবে অন্যান্য পুরস্কারের মতো অতটা নয়। বাকিগুলোকে খুব একটা গুরুত্ব দিই না। জাতীয় পুরস্কারের মূল্যই আলাদা।’

পরেশ রাওয়াল আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনেও একই রকম প্রক্রিয়া চলে।

তাঁর ভাষায়, ‘মূলত প্রভাব আর নেটওয়ার্কিংয়ের ওপর সবকিছু নির্ভর করে। লবিংয়ের অংশ হিসেবে বড় বড় পার্টিরও আয়োজন করা হয়।’

উল্লেখ্য, ১৯৯৪ সালে ‘ওহ চাকি মুম্বাই চাকি’ ছবির জন্য সেরা পার্শ্ব–অভিনেতা বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন পরেশ রাওয়াল।

সম্প্রতি আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘থামা’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

ম্যাডক ফিল্মস প্রযোজিত এই হরর-কমেডি ছবিটি মুক্তির পর ভালো ব্যবসা করেছে। সামনে পরেশ রাওয়ালকে দেখা যাবে ‘দ্য তাজ স্টোরি’, ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘দৃশ্যম থ্রি’ ছবিতে।