শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

11154

surplus

প্রকাশিত

০৫ নভেম্বর ২০২৫ ১৯:৩৯

আপডেট

০৫ নভেম্বর ২০২৫ ২০:৩৭

অন্যান্য

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১,০৬৯ জন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৩৯

ছবি: সংগৃহিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন রোগী।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

ড্যাশবোর্ড অনুযায়ী, ডেঙ্গুতে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটিতে মারা গেছেন ৩ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃতদের মধ্যে ২০ বছরের কম বয়সি ৪ জন এবং ৪০ বছরের বেশি বয়সি ৪ জন রয়েছেন। নিহতদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান- ৫ জন করে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১,০৬৯ জনের মধ্যে পাঁচ বছরের কম বয়সি শিশু রয়েছে ৫৮ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সি তরুণ।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং ৪ হাজার ৪৭৯ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দিয়েছে তারা।