শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11294

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৫ ১৯:১১

আপডেট

১০ নভেম্বর ২০২৫ ১৯:১২

সিলেট

সিলেটে হবে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ ১৯:১১

সংবাদ সম্মেলনে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ।

আগামী ১৭ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন ২০২৫। সোমবার দুপুরে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের হল রুমে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট নামের একটি সংগঠন।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, আগামী ১৭ নভেম্বর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ফিলিস্তিন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা ফজলুর রহমান।

আয়োজকেরা বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু মধ্যপ্রাচ্য বা একটি নির্দিষ্ট ভূখন্ডের বিষয় নয় বরং এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর সংকট ও মানবাধিকার বিরোধী ঘটনা। বহু বছর ধরে ফিলিস্তিন বাসী অত্যাচারিত ও নিপীড়িত। আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন সংকটের প্রতি যথাযথ মনযোগ দিচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা বলেন, আসন্ন ফিলিস্তিন সম্মেলন ফিলিস্তিনের জনগণের প্রতি সিলেট তথা বাংলাদেশের সংহতি প্রকাশ এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান প্রকাশের এক মহা সুযোগ তৈরি হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত আলেম মাওলানা ফজলুর রহমান ইসলামি বিশ্বের প্রভাবশালী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যাক্তি। ইতিমধ্যে কাশ্মির, ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে তিনি রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা রেখেছেন। ফিলিস্তিন বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে প্রখ্যাত এই আলেমের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পেতে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া এর আয়োজনে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানান আয়োজকেরা।