শিরোনাম
সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট প্রাথমিকের উপবৃত্তি যাবে সরাসরি মায়ের অ্যাকাউন্টে তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের উদ্যোগ, বৈঠক কাল ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের রাস্তায় রাস্তায় ‘স্বর্ণের বার’: রিকশা ‘চালকদের’ নতুন ফাঁদ

https://www.emjanews.com/

11331

entertainment

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৫ ২২:২৪

বিনোদন

শুধু গান নয়, মানবসেবার রেকর্ডও গড়লেন পলক মুচ্ছল

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ ২২:২৪

ছবি: পলক মুচ্ছল

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল শুধু তার সুরেলা কণ্ঠের জন্য নয়, মানবসেবার ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন। একাধিক সুপারহিট সিনেমার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী এবার ৩,৮০০-এরও বেশি শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নেয়ার মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ নিজের নাম লেখালেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোটবেলা থেকেই সমাজ সেবায় নিবেদিত প্রাণ পলক মুচ্ছল। তিনি মূলত দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই কনসার্ট আয়োজন করেন। তার এই উদ্যোগে ইতিমধ্যেই হাজার হাজার শিশুর জীবন পরিবর্তিত হয়েছে।

পলকের মানবসেবার পথচলা শুরু হয় মাত্র সাত বছর বয়সে, যখন ট্রেনে যাত্রা করার সময় তিনি কিছু দুঃস্থ শিশুকে দেখে মনে করেন, ‘আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।’ সেই প্রতিজ্ঞা থেকেই জন্ম নেয় ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’, যার মাধ্যমে বহু শিশুর জটিল হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

ছোটবেলা থেকেই মানবসেবার জন্য গান করার এই গল্পটি আরও অনুপ্রেরণাদায়ক। কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য সাত-আট বছর বয়সে রাস্তায় গান গেয়ে মাত্র ২৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। এক স্কুল পড়ুয়াকে হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে পলকের হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।

এই মানবিক উদ্যোগের কারণে পলক মুচ্ছল প্রথম কোনো বলিউড গায়িকা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান করে নিয়েছেন।

গান এবং সমাজসেবার মেলবন্ধনে পলক মুচ্ছল আজ মানবজাতির কাছে এক অনুপ্রেরণার নাম।