শিরোনাম
সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট প্রাথমিকের উপবৃত্তি যাবে সরাসরি মায়ের অ্যাকাউন্টে তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের উদ্যোগ, বৈঠক কাল ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের রাস্তায় রাস্তায় ‘স্বর্ণের বার’: রিকশা ‘চালকদের’ নতুন ফাঁদ

https://www.emjanews.com/

11510

entertainment

প্রকাশিত

১৭ নভেম্বর ২০২৫ ২৩:০০

বিনোদন

প্রথমবার টম ক্রুজের হাতে অস্কার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ ২৩:০০

ছবি: টম ক্রুজ

হলিউডের সুপারস্টার টম ক্রুজ পেলেন সম্মানসূচক অস্কার। রোববার রাতে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু তাঁর হাতে এই সম্মান তুলে দেন। চার দশকের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন এটি।

এ পর্যন্ত চারবার মনোনয়ন পেলেও কখনো প্রতিযোগিতামূলক অস্কার জিততে পারেননি টম ক্রুজ।

চলতি বছর সম্মানসূচক অস্কার পেয়েছেন আরও তিনজন- কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং মানবাধিকারকর্মী ও সংগীতশিল্পী ডলি পার্টন (জিন হারশল্ট মানবিকতা পুরস্কার)। তবে স্বাস্থ্যগত সমস্যার কারণে ডলি পার্টন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

অস্কার গ্রহণের পর টম ক্রুজ আবেগঘন বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে দর্শকদের সঙ্গে সিনেমা কীভাবে তাঁর গভীর সংযোগ তৈরি করেছে, তা অনন্য।

পর্দার সামনে ও পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সিনেমা আমাকে পৃথিবী ঘুরিয়েছে, বিভিন্ন সংস্কৃতি ও মতকে সম্মান করতে শিখিয়েছে। আমরা যেখানেই থাকি না কেন, প্রেক্ষাগৃহে এসে একসঙ্গে হাসি, কাঁদি, স্বপ্ন দেখি- সিনেমার এই শক্তিটাই আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে যায়।’

শৈশব স্মৃতির কথা তুলে ধরে টম বলেন, ছোটবেলায় সিনেমার আলো তাঁর কল্পনার দিগন্ত খুলে দিয়েছিল।

তিনি বলেন, ‘অন্ধকার হলে প্রজেক্টরের আলো যখন পর্দায় বিস্ফোরিত হতো, মনে হতো পরিচিত পৃথিবীর বাইরে আরেকটা জগৎ খুলে যাচ্ছে। সেই আলোই আমাকে কৌতূহল, দুঃসাহস, জ্ঞানার্জন আর গল্প বলার তাগিদ জুগিয়েছে।’

গভর্নরস অ্যাওয়ার্ডসের লালগালিচা ছিল তারকাখচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনিফার লরেন্স, মাইকেল বি. জর্ডান, সিডনি সুইনি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডোয়াইন জনসন, এমা স্টোনসহ অনেক তারকা।

বর্তমানে আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর পরিচালনায় নাম ঠিক না হওয়া নতুন সিনেমার শুটিং করছেন টম ক্রুজ।