https://www.emjanews.com/

11797

national

প্রকাশিত

৩০ নভেম্বর ২০২৫ ১৪:১৪

আপডেট

৩০ নভেম্বর ২০২৫ ১৪:২৬

জাতীয়

আদালত এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ২

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ ১৪:১৪

ফাইল ছবি

খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে দুইজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসিব হাওলাদার (৪১) ও রাজন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

রোববার (৩০ নভেম্বর) বেলা পৌনে বারোটা থেকে সোয়া বারোটার মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় একজন চা দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, আদালত চত্বর থেকে বের হয়ে যাওয়ার সময় দুইজনের ওপর বেশ কয়েকজন তাদের ওপর গুলি চালায় ও কয়েকজন চাপাতি দিয়ে শরীরে আঘাত করে পালিয়ে যায়। লোকজন উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুরো বিষয়টা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।