শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

11835

surplus

প্রকাশিত

০১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৩

অন্যান্য

পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৩

ছবি: সংগৃহিত

দেশের সরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল-কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান বার্ষিক ও নির্বাচনী পরীক্ষায় দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতির তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন।

অফিস আদেশে বলা হয়, সোমবার অনুষ্ঠিত দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক/নির্বাচনী পরীক্ষা- ২০২৫ গ্রহণ–সংক্রান্ত এবং পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতির তথ্য বেলা ১২টার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, বার্ষিক, নির্বাচনী ও বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার নির্দেশ পূর্বে দেওয়া হয়েছে। উপস্থিতি সংক্রান্ত তথ্য চাওয়াকে ‘জরুরি’ উল্লেখ করে দ্রুত তা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।