শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

11841

surplus

প্রকাশিত

০১ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭

অন্যান্য

ফ্রান্সে হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭

ছবি: সংগৃহিত

ফ্রান্সের হাইস্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

তিনি জানান, আগামী বছরের শুরু থেকেই হাইস্কুলগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফরেকে।

ম্যাক্রোঁ বলেন, 'জুনিয়র স্কুলে আগে থেকেই মোবাইল ফোন নিষিদ্ধ রয়েছে। এবার হাইস্কুলেও এই নিয়ম চালু করা হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, সামাজিক মেলামেশা ও পাঠ্যক্রমভিত্তিক কার্যক্রমে মনোযোগ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'হাইস্কুল হলো শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিকীকরণ শেখার একটি গুরুত্বপূর্ণ জায়গা। স্মার্টফোন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগে বাধা তৈরি করছে, একাকীত্ব বাড়াচ্ছে এবং মানসিক সংকট ডেকে আনছে।'

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে কিশোর-কিশোরীদের মধ্যে অপরাধপ্রবণতা, সাইবার বুলিং ও মানসিক সমস্যার বৃদ্ধি হওয়ায় বিভিন্ন দেশ ইতোমধ্যে নানা বিধিনিষেধ এনেছে। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন শুরু করেছে।

ফ্রান্সও শিক্ষা পরিবেশ সুস্থ রাখতে একই পথে হাঁটছে।