শিরোনাম
নির্বাচন ও গণভোটের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য সব নির্বাচন স্থগিত পোস্টাল ব্যালটে ভোট দিবেন সিলেটের কারাবন্দিরা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল স্থগিত ইরানে ইসলামী বিপ্লবের পক্ষে গণজোয়ার, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে কঠোর অবস্থান হিমাগার নেই, কৃষকের স্বপ্ন পচে যায় মাঠেই, সবজি বিক্রি হয় পানির দরে পোস্টাল ভোটে প্রতীক বিভ্রান্তি: ব্যালট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের আপত্তি সিলেট থেকে উড়ে শিলচরে: বেলুন-কাণ্ডে চাঞ্চল্য বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, ফল প্রকাশের প্রস্তুতি চলছে যুক্তরাজ্যের সড়কে প্রাণ গেল সিলেটি বংশোদ্ভূত চারজনের

https://www.emjanews.com/

11898

sports

প্রকাশিত

০৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৭

খেলাধুলা

সিলেট থেকে বিপিএল শুরু

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৭

ছবি- সংগ্রহ

সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। জানা গিয়েছিল আগেই, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠবে প্রতিযোগিতার নতুন আসরের।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ দিয়ে মাঠ গড়াবে বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস।

এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি, ২০২৬। প্রয়োজন হলে ফাইনালের পরদিন, ২৪ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।