শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

11993

sports

প্রকাশিত

০৬ ডিসেম্বর ২০২৫ ২১:০৪

খেলাধুলা

৩৬ বছর পর আবারও মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ২১:০৪

ছবি: সংগৃহিত

ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা হরহামেশাই একে অপরের মুখোমুখি হয়। তবে ফিফা বিশ্বকাপে তাদের মুখোমুখি হওয়ার ঘটনা বিরল। সর্বশেষ ১৯৯০ সালে দুই দল বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। ৩৬ বছর পর আবারও এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ২০২৬ সালের বিশ্বকাপে।

তবে ব্রাজিল ও আর্জেন্টিনা কোন পর্যায়ে একে অপরের সঙ্গে খেলবে- এটি পুরোপুরি নির্ভর করছে গ্রুপপর্বের অবস্থানের ওপর। দুটি দলই যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তাহলে সেমিফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। দুই দলই যদি রানার্সআপ হয়, তবুও সেমিফাইনালের আগে তারা মুখোমুখি হবে না।

একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্যটি রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে ওঠে, তবুও ফাইনালের আগে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের সামনে পড়বে না।

তবে কোনো একটি দল যদি সেরা আটটি তৃতীয় স্থানের দল হিসেবে নকআউট পর্বে ওঠে, তখন পরিস্থিতি জটিল হয়ে যায়। সেই অবস্থায় দুই দলের ঠিক কোন পর্যায়ে মুখোমুখি হতে পারে, তা বলা কঠিন।

আজ বিশ্বকাপের নকআউট পর্বের সূচি নির্ধারিত হওয়ার পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।