শিরোনাম
সিলেটে ভবন নির্মাণ ও সংস্কারে জরুরি ঘোষণা: লাগবে সিউকের অনুমোদন সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

11997

national

প্রকাশিত

০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০৪

জাতীয়

ভারত বাংলাদেশকে সবসময় আপন মনে করে: হাইকমিশনার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০৪

ছবি: প্রণয় কুমার ভার্মা

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের পুরাতন ইন্ডিয়া হাউজে পালিত হলো বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস-২০২৫।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ‘বাংলাদেশ ভারতের সম্পর্ক আত্মার এবং ভারত সব সময় বাংলাদেশকে আপন মনে করে।’

তিনি উল্লেখ করেন, ‘দু’দেশের মধ্যে যে সম্পর্ক, তা বিশ্বের মধ্যে অন্যতম ও অনন্য।’

হাইকমিশনার আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে ও থাকবেও। আমাদের সৈন্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। দু’দেশের মানুষ, সংস্কৃতি ও প্রকৃতি এক সূতায় বাঁধা। এই বন্ধুত্বের সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে।’

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে মৈত্রীর ক্ষেত্রে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং বৃহত্তর সমৃদ্ধি ও সাফল্যের পথে বাংলাদেশের জনগণের সঙ্গে একসঙ্গে হাঁটতে প্রস্তুত।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, কূটনীতিক, রাজনীতিক, পুলিশ, সামরিক বাহিনী ও সাংস্কৃতিক বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভারতের ও বাংলাদেশের সাংস্কৃতিক দলের বর্ণাঢ্য পরিবেশনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটায়।

দেশাত্মবোধক গান পরিবেশনার সঙ্গে “নৈঃশব্দ ৭১” শিরোনামের নাটকও মঞ্চস্থ করা হয়।