শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

12782

jobs

প্রকাশিত

০৪ জানুয়ারী ২০২৬ ১৮:৪১

চাকুরী

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ১৮:৪১

ছবি: সংগৃহীত

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকালে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে বিকেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে পরীক্ষা গ্রহণ করা হবে।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারি অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করে ৯ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে সকালে নয়, বিকেলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।