শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12804

sylhet

প্রকাশিত

০৫ জানুয়ারী ২০২৬ ১৩:৩৮

আপডেট

০৫ জানুয়ারী ২০২৬ ১৭:২২

সিলেট

সিলেটে ১ ঘন্টায় ৩ বার ভূমিকম্প

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ১৩:৩৮

সিলেটে এক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাত ৪টা ৪৬ মিনিটে সিলেটসহ আশপাশের এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার ধিং এলাকায় এবং এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এরপর ভোর রাত ৪টা বেজে ৪৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পটি সংঘটিত হয় ভারতের আসাম রাজ্যে।

এর আগে ভোর ৪টা ৩ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর এলাকায় আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯। 

তিনটি ভূমিকম্পই সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হলেও এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

পাশাপাশি আগামী কয়েক ঘন্টা, কিংবা কয়েকদিনের মধ্যে এক বা একাধিক আফটার শক হওয়ার আশংকা রয়েছে।