শিরোনাম
দেশের সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা পরিত্যক্ত সরকারি ভবনকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের নির্দেশ সিসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসক সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ

https://www.emjanews.com/

13225

surplus

প্রকাশিত

২১ জানুয়ারী ২০২৬ ১৮:১৬

অন্যান্য

তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে বিএনপির প্রস্তুতি: গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়

প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ১৮:১৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি এবং এসব কর্মসূচির ব্যাপক প্রচারণা কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের অবহিত করা এবং পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরীর প্লাটিনাম লাউঞ্জে তারেক রহমানের সিলেট সফর ও আসন্ন নির্বাচনী কর্মসূচির প্রচারণা জোরদার করতে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘তিনি শুধু আমাদের দলের চেয়ারম্যান নন, তিনি সিলেটের পরম আত্মীয়। সিলেটবাসী অতিথিপরায়ণ- আমরা অতিথিকে সম্মান ও সমাদর করতে জানি। সিলেট থেকেই তিনি সারাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তাঁর আগমন থেকে প্রস্থান পর্যন্ত যেন জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে অতীতের মতো এবারও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।’

সভায় বক্তব্য দেন সিলেট–১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই গুরুত্বপূর্ণ সময়ে অতীতের মতো গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র বিনির্মাণের যে রূপরেখা প্রণয়ন করেছে, তিনি তা জনগণের সামনে তুলে ধরবেন। আসন্ন নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্তদাতা হবে জনগণই।’

সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদির লুনা বলেন, ‘নারী সমাজসহ সর্বস্তরের মানুষ আজ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ঐক্যবদ্ধ। জনসভায় শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ করবেন- এই প্রত্যাশা রাখছি।’

সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের দেশে প্রথম সফর সিলেট জেলায়। তাঁর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ভাবনা দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এই ঐতিহাসিক সফরের ব্যাপক প্রচারণায় গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করছি।’

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘আমাদের কর্মসূচিগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ঐতিহ্যবাহী নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু হচ্ছে-এক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি।’

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট মহানগর বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও গণতান্ত্রিক পরিবেশে জনসভা সফল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাঁর রাষ্ট্র বিনির্মাণ পরিকল্পনা শুনতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।’

সিলেট–৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান সিলেটে আসছেন। কোনো ত্রুটি-বিচ্যুতি হলে তা নিজেদের বলে বিবেচনা করে আত্মীয়ের মতো সহযোগিতা অব্যাহত রাখবেন-এই প্রত্যাশা করছি।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।