শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

13406

tourism

প্রকাশিত

২৯ জানুয়ারী ২০২৬ ১৯:৪৯

আপডেট

২৯ জানুয়ারী ২০২৬ ১৯:৫৩

পর্যটন

এক যুগ পর ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল শুরু

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬ ১৯:৪৯

ছবি: সংগৃহীত

এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচি শহরের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট আজ ঢাকার স্থানীয় সময় রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে করাচির উদ্দেশে যাত্রা করবে এবং করাচির স্থানীয় সময় রাত ১১টায় সেখানে পৌঁছাবে। প্রথম ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ফ্লাইটের জন্য ১৬২ আসনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

এর মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশের যাত্রীদের জন্য পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের সুযোগ সৃষ্টি হলো। যাত্রীদের সুবিধার্থে প্রাথমিকভাবে ঢাকা–করাচি–ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইট চলাচল করবে।

উল্লেখ্য, ২০১২ সালে ঢাকা–করাচি রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আবারও এ রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা নেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ আশা করছে, এই রুট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের যোগাযোগ আরও জোরদার হবে।