শিরোনাম
সিলেট বিআরটিএতে দুদকের অভিযান, ফিটনেস নবায়নে হয়রানি-ঘুষ মায়ের ওপর হামলার জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ সিলেটে ইসিএ এলাকায় অভিযান, ১৭ লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা

https://www.emjanews.com/

20824

sylhet

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৬ ১৮:১৬

সিলেট

সিলেট বিআরটিএতে দুদকের অভিযান, ফিটনেস নবায়নে হয়রানি-ঘুষ

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৮:১৬

ছবি: সংগৃহীত

সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি ও দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নের জন্য ৭১টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের বিপরীতে ৭১টি গাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি গাড়ির ফিটনেস নবায়ন নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, ওই গাড়ির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় সবকিছু সঠিক থাকা সত্ত্বেও পরিদর্শনকারী বিআরটিএ কর্মকর্তা ইঞ্জিন নম্বরের ওপর নীল কালির বিশেষ গোল চিহ্ন দিয়ে সেটিকে ভুল হিসেবে উল্লেখ করেন। পরে এক দালাল এসে ফিটনেস নবায়নের জন্য টাকা দাবি করেন। তাঁকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন করা হয়।

সিলেট সমন্বিত জেলা দুদকের উপপরিচালক সুবেল আহমদ বলেন, বিআরটিএ কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি, দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সেগুলো পাওয়ার পর পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে।