https://www.emjanews.com/

13572

entertainment

প্রকাশিত

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৪৪

বিনোদন

‘ধুরন্ধর ২’-তে সালমান খান

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৪৪

ছবি: সালমান খান

ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড ভাঙা সিনেমা ‘ধুরন্ধর’ এবার ফিরছে ‘ধুরন্ধর ২’-তে। পরিচালক আদিত্য ধর দ্বিতীয় কিস্তি নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন, আর তার আগেই বলিউডে জোর গুঞ্জন, রণবীর সিংয়ের পর এবার ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে পারেন সালমান খান।

দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যে রয়েছে ‘বড় সাহেব’ নামের একটি শক্তিশালী ও রহস্যময় চরিত্র, যা প্রথম পর্বের সমস্ত ঘটনার নেপথ্যে থাকা মাস্টারমাইন্ড। সিনেমাসংশ্লিষ্টরা চান এই চরিত্রে এমন একজন সুপারস্টারকে দেখা যাক, যাকে নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়বে।

ট্রেড বিশ্লেষকরা মনে করছেন, রণবীর সিংয়ের এনার্জি আর সালমান খানের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ একত্র করলে এটি বক্স অফিসে ঝড় তুলবে।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানায়, সালমান খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা ইতিবাচক দিকেই এগোচ্ছে। তিনি অ্যাকশনভিত্তিক শক্তিশালী চরিত্রে কাজ করতে আগ্রহী। তবে এখনো প্রযোজনা সংস্থা বা সালমান খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

‘ধুরন্ধর ২’ চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নির্মাতারা এখনো ‘মাস্টারমাইন্ড’ চরিত্র সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি।