শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18735

entertainment

প্রকাশিত

১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৩

বিনোদন

নেতিবাচকতাকে কীভাবে উপেক্ষা করেন জানালেন স্বস্তিকা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৩

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে বারবার কটাক্ষের মুখে পড়লেও কখনোই তা তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারেনি। বরং অনেক সময় তার দেওয়া জবাবই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সামাজিক মাধ্যমে তারকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয় প্রায়ই। তবে এসবের মাঝেও স্বস্তিকা নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছেন।

সম্প্রতি একটি টেলিভিশন শো “দিদি নাম্বার ওয়ান”-এর মঞ্চে উপস্থিত হয়ে তিনি জানান, কীভাবে তিনি নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনে প্রভাব ফেলতে দেন না।

অভিনেত্রীর মতে, যারা কটু মন্তব্য করেন তারা মূলত প্রতিক্রিয়া পাওয়ার জন্যই এমনটা করেন। তিনি বলেন, কেউ যদি অপমানজনক কথা বলে, তার উদ্দেশ্য থাকে প্রতিক্রিয়া আদায় করা। তাই সেখানে প্রতিক্রিয়া না দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।

স্বস্তিকা আরও জানান, তিনি এমন পরিস্থিতিতে অনেক সময় সহমত প্রকাশ করার কৌশলও ব্যবহার করেন, যাতে বিপরীত ব্যক্তি আর কোনো কথা চালিয়ে যেতে না পারে।

তার ভাষায়, কেউ যদি বলে “তুমি এমন”, তিনি অনেক সময় সেটিকে মেনে নিয়ে বিষয়টি সেখানেই শেষ করে দেন, যাতে বিতর্ক আর এগোয় না।

অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এটিকে অনলাইন হেট কমেন্ট মোকাবিলার বাস্তবসম্মত কৌশল হিসেবে দেখছেন।