শিরোনাম
নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি সিলেটে জনঘনিষ্ঠ ও যোগ্য প্রার্থী চায় বিএনপি: কপাল খুলবে কাদের? বাংলাদেশের বাজারে গুজরাটের ইলিশ, দুই মাসে আমদানি ৩৫২ টন মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দুদকের পরিদর্শনের পর সিলেট ওসমানীতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তলব সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার সিলেটে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু ‘তৌহিদি জনতা’ নয়, এবার নৌকাবাইচ বন্ধ করতে চান ইউনিয়ন চেয়ারম্যান!

https://www.emjanews.com/

18672

entertainment

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৪

বিনোদন

ইতালিতে হা/মলা: দেশে ফিরে যা বললেন বাঁধন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৪

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।

বাঁধন অভিযোগ করেন, ইতালিতে ঘটনার পর তাকে নিরাপত্তা দেওয়া হলেও কিছু ব্যক্তি তাকে শারীরিকভাবে আক্রমণ করেছে এবং হয়রানির শিকার হতে হয়েছে। তিনি বলেন, হামলাকারীদের এমন আচরণ ভবিষ্যতে তাদের জন্যই বিপদ ডেকে আনতে পারে। একই সঙ্গে তিনি বিদেশের মাটিতে এমন ঘটনার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়েও দুঃখ প্রকাশ করেন।

অভিনেত্রী আরও বলেন, রাজনৈতিক সমর্থনের নামে এ ধরনের আচরণ করা উচিত নয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তার নিরাপত্তায় ইতালির পুলিশ সহযোগিতা করেছে এবং ২৪ ঘণ্টা নিরাপত্তা প্রদান করা হয়েছিল।

এ সময় তিনি অভিযোগ করেন, ঘটনার পর তার টিম তাকে সহযোগিতা করেনি এবং ভেনিসে তাদের সঙ্গে থাকতে নিষেধ করা হয়। পাশাপাশি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগ করেন বাঁধন। ওই ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের একাংশের বিরুদ্ধে তাকে লক্ষ্য করে হেনস্তা ও আক্রমণের অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ঘটনার পর ইতালির পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে এবং ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।