শিরোনাম
নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি সিলেটে জনঘনিষ্ঠ ও যোগ্য প্রার্থী চায় বিএনপি: কপাল খুলবে কাদের? বাংলাদেশের বাজারে গুজরাটের ইলিশ, দুই মাসে আমদানি ৩৫২ টন মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দুদকের পরিদর্শনের পর সিলেট ওসমানীতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তলব সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার সিলেটে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু ‘তৌহিদি জনতা’ নয়, এবার নৌকাবাইচ বন্ধ করতে চান ইউনিয়ন চেয়ারম্যান!

https://www.emjanews.com/

18663

entertainment

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩২

বিনোদন

এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩২

ছবি: সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’। চলচ্চিত্র ও আলোকচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, দৃশ্যশিল্পের প্রতি আগ্রহ তৈরি এবং ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই সংগঠনটির উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য কলেজ প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন ও প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করা হয়। এ সময় মুরারি চাঁদ কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ ও শাহানাজ বেগম উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে অনুমোদন গ্রহণের সময় বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন উৎস কান্তি দাস, মৌন আচার্য্য, সেজুঁতি দেব, রোহিত দাস, সুরাইয়া ইভা ও নিরুপমা সাহাসহ অনেকে।

সংগঠনটির মূল লক্ষ্য কলেজের শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণ, আলোকচিত্র, দৃশ্যকাহিনি নির্মাণ, তথ্যচিত্র ও অন্যান্য দৃশ্যশিল্পের সঙ্গে সম্পৃক্ত করা। পাশাপাশি কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা, প্রশিক্ষণসহ বিভিন্ন সৃজনশীল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে কাজ করবে সংগঠনটি।

আয়োজকদের প্রত্যাশা, ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’ মুরারি চাঁদ কলেজের শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এর মাধ্যমে ক্যাম্পাসে চলচ্চিত্র, আলোকচিত্র ও দৃশ্যশিল্পচর্চার নতুন ক্ষেত্র তৈরি হবে এবং কলেজের সাংস্কৃতিক পরিসর আরও বিস্তৃত হবে।