শিরোনাম
নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি সিলেটে জনঘনিষ্ঠ ও যোগ্য প্রার্থী চায় বিএনপি: কপাল খুলবে কাদের? বাংলাদেশের বাজারে গুজরাটের ইলিশ, দুই মাসে আমদানি ৩৫২ টন মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দুদকের পরিদর্শনের পর সিলেট ওসমানীতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তলব সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার সিলেটে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু ‘তৌহিদি জনতা’ নয়, এবার নৌকাবাইচ বন্ধ করতে চান ইউনিয়ন চেয়ারম্যান!

https://www.emjanews.com/

18649

entertainment

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৬

বিনোদন

প্রবাসীদের ‘কামলা’ বলায় সমালোচনার মুখে অভিনেতা আজাদ আবুল কালাম

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৬

ছবি: সংগৃহীত

অভিনেতা ও বাচিকশিল্পী আজাদ আবুল কালামের একটি মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। বিশেষ করে প্রবাসীরা তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আজমেরী হক বাঁধনকে সংহতি জানাতে গিয়ে প্রবাসীদের প্রসঙ্গে ‘ইউরোপে কামলা খেটে চলে’ মন্তব্য করেন আজাদ আবুল কালাম। এরপরই তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় নানা প্রতিক্রিয়া।

সম্প্রতি ইতালির ভেনিসে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এ ঘটনার প্রতিবাদে দেশের শোবিজ অঙ্গনের অনেকেই বাঁধনের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় বাঁধনের প্রতি সংহতি জানিয়ে কথা বলেন আজাদ আবুল কালাম।

তাঁর মন্তব্যের পর প্রবাসীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, বিদেশের মাটিতে পরিবার-পরিজন ছেড়ে কঠোর পরিশ্রম করা প্রবাসীদের ‘কামলা’ হিসেবে উল্লেখ করা অসম্মানজনক। তাঁরা বলেন, প্রবাসীরা নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই একজন বরেণ্য শিল্পীর কাছ থেকে এমন মন্তব্য তাঁরা প্রত্যাশা করেননি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আজাদ আবুল কালামের বক্তব্যের ভিডিও ও ছবি প্রকাশ করে অনেকে প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ তাঁর মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন ধরনের মিমও তৈরি করেছেন।

শোবিজ অঙ্গনের কয়েকজন শিল্পী ও কলাকুশলীও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের মতে, কোনো পেশা বা শ্রমকে অবজ্ঞা কিংবা ছোট করে দেখার সুযোগ নেই।

তবে আজাদ আবুল কালামের পক্ষেও অনেকে অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, অভিনেতা ইউরোপে বসবাসকারী সব প্রবাসীকে উদ্দেশ করে মন্তব্যটি করেননি। বরং বাঁধনকে হেনস্তার ঘটনায় জড়িত নির্দিষ্ট ব্যক্তিদের প্রসঙ্গেই তিনি কথাটি বলেছেন। ফলে বক্তব্যের পুরো প্রেক্ষাপট বিবেচনা না করে সমালোচনা করা হচ্ছে বলেও তাঁদের মত।

এদিকে মন্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। একদিকে প্রবাসীদের একটি অংশ এটিকে অসম্মানজনক মন্তব্য হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ বলছেন, বক্তব্যটি নির্দিষ্ট একটি ঘটনার প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল।