শিরোনাম
গ্রিন কার্ড ইস্যুতে পিছু হটল ট্রাম্প প্রশাসন, স্বপ্নভঙ্গ নয়, আপাতত স্বস্তি সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

https://www.emjanews.com/

14975

law-justice

প্রকাশিত

১৪ এপ্রিল ২০২৬ ২০:৫৫

আইন আদালত

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন: দুইজনকে জরিমানা

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ২০:৫৫

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বড়গাঙ নদীর গুয়াবাড়ি রুপচেং এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’