শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14257

surplus

প্রকাশিত

০৮ মার্চ ২০২৬ ২২:২৩

অন্যান্য

ইমজা’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ ২২:২৩

ছবি: ইমজা নিউজ

দায়িত্ব গ্রহণ করেছে সিলেটে টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-র ২০২৬ সালের নতুন কমিটি।

রোববার (৮ মার্চ)  রাতে জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক সভাপতি যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠুসহ অন্যান্য সদস্যরা।

ইমজা কার্যালয়ে নবগঠিত কমিটির কাছে  দায়িত্ব হস্তান্তরকালে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরো উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ-সভাপতি বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি   এস. সুটন সিংহ, সহ-সাধারণ সম্পাদক সময় টেলিভিশন'র রিপোর্টার মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ নাগরিক টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সময় টেলিভিশন'র রিপোর্টার অপু বনিক, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নিউজ টুয়েন্টিফোর'র ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম। কার্যনির্বাহী সদস্য যমুনা টিভি'র সিনিয়র ভিডিও জার্নালিস্ট সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল কবির, এখন টেলিভিশন'র রিপোর্টার সন্দীপন শুভ এবং বাংলাভিশনের ক্যামেরাপার্সন মোহাম্মদ আজমল আলী।

দায়িত্বগ্রহণ কালে নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান সংগঠনকে ঐক্যবদ্ধ,গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও ইমজার দুই দশক পূর্তির বছরটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন কমিটির দায়িত্ব প্রাপ্ত সদস্যরা। 

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারী  ‘ইমজা' সিলেটের ২০২৬ সালের ১৯তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি আল আজাদ।