শিরোনাম
মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

14330

sylhet

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ২০:৪৪

সিলেট

ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির ম র দে হ উদ্ধার

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ২০:৪৪

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর গোয়ালাবাজার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে পথচারীরা উত্তর গোয়ালাবাজার এলাকার একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন। পরে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের বর্ণনা ও পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

মরদেহটির সঠিক পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরশেদুল আলম ভুঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে ডোবায় পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।