শিরোনাম
মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

14331

sylhet

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ২০:৫২

সিলেট

শ্রীমঙ্গলে ১ হাজার কেজি নকল চা পাতা জ’ব্দ, ৫০ হাজার টাকা জরি’মানা

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ২০:৫২

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে নকল চা পাতা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে প্রায় এক হাজার কেজি নকল চা পাতা জব্দ করা হয়েছে। এ সময় জব্দকৃত ভেজাল চা পাতা ধ্বংস করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হামিদপুর গ্রামে আবদুর রহিম মিয়ার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় নকল চা পাতা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় অভিযুক্ত মো. আবদুর রহিম (৬০)-এর বসতঘরের উঠান থেকে প্রায় এক হাজার কেজি নকল চা পাতা জব্দ করা হয়।

পরে জব্দকৃত ভেজাল চা পাতা পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় র‍্যাব-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।