শিরোনাম
আমরা নির্দোষ, এই মা/ম/লা বানোয়াট: আরিফ-গউছ সুরঞ্জিত সেনগুপ্ত হ/ত্যা চেষ্টা মা/ম/লায় সিলেটের আদালতে আরিফ, বাবর ও গউছ করোনা ভ্যাকসিন কেনার খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি সিলেটসহ সারাদেশে মেলা ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ বৃষ্টিবলয় ‘গর্জন’: সিলেটেও টানা চারদিন বৃষ্টির আভাস মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নতুন সরকারের প্রথম একনেক বৈঠক, ৬ প্রকল্প অনুমোদন সিলেটে হামে আক্রান্ত দুই মাসের শিশুর মৃ ত্যু সিলেটজুড়ে বিশেষ অভিযানে ২ দিনে গ্রে/ফ/তা/র শতাধিক

https://www.emjanews.com/

14803

national

প্রকাশিত

০৭ এপ্রিল ২০২৬ ১৫:৩৮

জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন খনিজসম্পদমন্ত্রী

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ১৫:৩৮

জাতীয় সংসদে মঙ্গলবার (৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

তিনি জানান, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল- ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের মজুত ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন।

মন্ত্রী আরও বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযানও অব্যাহত রয়েছে। গত এক মাসে অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি জানান, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজনে কেবিনেট বৈঠকে আলোচনা করে দাম বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।