শিরোনাম
সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি

https://www.emjanews.com/

15980

sports

প্রকাশিত

৩০ মে ২০২৬ ২২:২৩

খেলাধুলা

বিশ্বকাপ ইউটিউবে লাইভ দেখা যাবে !

প্রকাশ: ৩০ মে ২০২৬ ২২:২৩

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মানেই ফুটবলপ্রেমীদের কাছে চার বছরের অপেক্ষার মহাউৎসব। আর যদি শোনা যায়, ১০৪টি ম্যাচের সবগুলোই ইউটিউবে একদম ফ্রিতে দেখা যাবে, তাহলে তো আনন্দে অনেকেই হয়তো মোবাইলের ডাটা প্যাক রিচার্জ করেই ফেলবেন!

কিন্তু দাঁড়ান... আনন্দে লাফ দেওয়ার আগে খবরটা পুরোটা শুনে নিন।

আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে একটি ইউটিউব চ্যানেল। আর এই সুখবরের সঙ্গে জড়িয়ে আছে ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।

সম্প্রতি সৌদি ক্লাব আল নাসরের মহাতারকা রোনালদো ব্রাজিলের জনপ্রিয় স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান ‘লাইভমোড’-এ বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। সেই লাইভমোডের সহযোগী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কেজটিভি’ এবার বিশ্বকাপের ১০৪টি ম্যাচই বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে।

খবরটা শুনে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যখন ইউটিউব অ্যাপ আপডেট দিতে ব্যস্ত, তখনই সামনে এলো আসল গল্প!

কারণ, এই ফ্রি সম্প্রচার সবার জন্য নয়। কেজটিভি শুধুমাত্র ব্রাজিল অঞ্চলের সম্প্রচার স্বত্ব কিনেছে। অর্থাৎ রিও ডি জেনেইরোর দর্শক যে ম্যাচ দেখবেন, সিলেট, ঢাকা কিংবা কলকাতার দর্শক সেই একই লিংকে ঢুকলে দেখতে পাবেন।

এক কথায়, বিশ্বকাপ থাকবে, ইউটিউব থাকবে, রোনালদোও থাকবেন; কিন্তু ম্যাচ থাকবে না!

তবে ব্রাজিলিয়ান দর্শকদের জন্য আয়োজনটা সত্যিই রাজকীয়। শুধু ম্যাচ নয়, 4K রেজোলিউশনে সম্প্রচার, খেলোয়াড়দের ড্রেসিংরুমের গল্প, মাঠের বাইরের দৃশ্য, বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি লাইভ ইন্টারঅ্যাকটিভ সেশনও থাকবে।

কেজটিভির প্রতিষ্ঠাতা ব্রাজিলের জনপ্রিয় ইউটিউবার কাসিমিরো মিগুয়েল। ২০২২ কাতার বিশ্বকাপের সময় কিছু ম্যাচ দেখিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ ও অলিম্পিক সম্প্রচার করেও আলোচনায় আসে তার প্ল্যাটফর্ম।

এদিকে বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীদের এখনো অপেক্ষা করতে হচ্ছে অফিসিয়াল সম্প্রচার স্বত্বের ঘোষণার জন্য। ভারতের বাজারে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছে ‘জি’ নেটওয়ার্ক। সবকিছু ঠিক থাকলে তাদের স্পোর্টস চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’-এ ম্যাচগুলো দেখা যেতে পারে।

তাই আপাতত বলা যায়, বিশ্বকাপ ইউটিউবে ফ্রিতে দেখার খবরটা সত্যি, তবে সেটা ব্রাজিলিয়ানদের জন্য। আর আমাদের জন্য? অপেক্ষা, ধৈর্য আর টিভির রিমোট!

ফুটবলের ভাষায় বলতে গেলে গোলপোস্ট দেখা যাচ্ছে, কিন্তু বল এখনো জালে জড়ায়নি!