শিরোনাম
সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি

https://www.emjanews.com/

15982

surplus

প্রকাশিত

৩০ মে ২০২৬ ২২:৪৯

অন্যান্য

হবিগঞ্জে পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত 

প্রকাশ: ৩০ মে ২০২৬ ২২:৪৯

ছবি: সংগৃহীত

বৃট্রিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপিন পালের বসত বাড়ী হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী  পৈল গ্রামে  ২৯ মে শুক্রবার সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দির প্রাঙ্গণে সৎসঙ্গের আয়েজনে  শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠান মালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা,সদ গ্রন্থাদি পাঠ,বিশ্বশান্তি কামনায় নামজপ,হরিনাম সংকীর্তন, ইষ্ট প্রসঙ্গে আলোচনা এবং আনন্দ বাজাটে প্রসাদ বিতরণ।

এসপিআর রামকৃষ্ণ ভট্টাচার্য্যের পৌরহিত্যে এবং নৃপেশ পাল ও রতন পালের যৌথ সঞ্চালনায় এতে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন এসপিআর দীপক রঞ্জন তালুকূার, এসপিআর  সুকুমার দাস,এসপিআর   রতন চন্দ্র দেব, এসপিআর  নিশি কান্ত দাস, বরুন সরকার, হবিগঞ্জ জেলা সৎসঙ্গের সুনীল চন্দ্র দাশ, এডভোকেট  অর্জুন চন্দ্র রায়,  আশীষ চন্দ্র দেব, সবিনয় পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।  বক্তারা সমাজে ধর্মীয় আদর্শ পালন করার মাধ্যমে কিভাবে অবক্ষয় দূর করে নৈতিক  মানুষ তৈরি করা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই প্রতিষ্ঠান সৎসঙ্গের রীতিনীতি তুলে ধরেন।

পরে অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের মাঝে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়।