ছবি: সংগৃহীত
রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ।
রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।
এর আগে গৃহকর্মীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে তাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন একই আইনজীবী।
