শিরোনাম
সিলেটের সাত এলাকাকে ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার প্রক্রিয়া শুরু সিলেটে পরিবহণ শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বজ্রপাতে সিলেট বিভাগে ৫ জনসহ সারাদেশে ৯ জনের মৃত্যু রূপপুরে ইতিহাসের সূচনা: প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ, সিলেটের নেত্রীদেরও স্থান জঙ্গি হামলার আশঙ্কায় সিলেট ওসমানীসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেটে চেকপোস্ট বসিয়ে ২ জনকে ধরলো পুলিশ: সাথে মিললো যা ওসমানী বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা: হা/ম/লার আশঙ্কা সিলেটে হাম উপসর্গ নিয়ে আজও আরেক শিশুর মৃ/ত্যু

https://www.emjanews.com/

15289

surplus

প্রকাশিত

২৭ এপ্রিল ২০২৬ ২২:৩০

অন্যান্য

মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু

শিক্ষার্থীদের কোডিংয়ে দক্ষ করার উদ্যোগ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ২২:৩০

ছবি: সংগৃহীত

জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে তুলতে সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ–২০২৬’ ক্যাম্পেইন। রোববার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মাসব্যাপী কার্যক্রম চলবে আগামী ২৬ মে পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে জানায়, দেশের সকল আঞ্চলিক ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এই কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এ কার্যক্রমটি মাউশির উদ্যোগে বৈশ্বিক প্রতিষ্ঠান ‘কোড.ওআরজি’-এর সহযোগিতায় এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট (এটুআই)’ প্রকল্পের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দেওয়া এবং ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মাউশির নির্দেশনা অনুযায়ী, শিক্ষক বাতায়নের ‘আইসিটি৪ই অ্যাম্বাসেডর’ ও আইসিটি শিক্ষকদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করা হবে। তারা নির্ধারিত গাইডলাইন অনুসরণ করে শিক্ষার্থীদের নিয়ে ‘কিশোর বাতায়ন’ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।

এছাড়া কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের অনলাইন মিটিং ও মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে ভবিষ্যতের এআই ও ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।