শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

18220

surplus

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৬ ২৩:৪১

আপডেট

৩০ আগস্ট ২০২৬ ২৩:৪৮

অন্যান্য

ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন আরিফুল হক চৌধুরী

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ২৩:৪১

ছবি: সংগৃহীত

৪০তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফোবানা হোস্ট কমিটির নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় হোস্ট কমিটির কনভেনর ড. জয়নাল আবেদীন, টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম ও চিফ প্যাট্রন শিপার চৌধুরীসহ আয়োজক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)-এর পক্ষ থেকে ৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক ড. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুনিম ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদ। এছাড়া বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মন্ত্রীর স্বজনরা উপস্থিত ছিলেন।

আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ফোবানা নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল ও সচিব খালেদ আহমেদ রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক ও ফোবানা নির্বাহী কমিটির নেতারা জানিয়েছেন, সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপকমিটির শতাধিক কর্মী দিনরাত কাজ করছেন।

আহ্বায়ক ড. জয়নাল আবেদীন বলেন, এবারের ফোবানা সম্মেলনকে স্মরণীয় করে রাখতে ইউনিভার্সাল সিটিকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিনোদন শিল্পের গুরুত্বপূর্ণ এই এলাকায় ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার সমন্বয় রয়েছে। সম্মেলনে অংশ নেওয়া অতিথি ও দর্শনারীরা চাইলে ইউনিভার্সাল স্টুডিওস হলিউডসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।

আয়োজক সংগঠন ও ফোবানা নির্বাহী কমিটির পক্ষ থেকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলা সংস্কৃতিপ্রেমী প্রবাসীদের ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।