শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

15461

national

প্রকাশিত

০৫ মে ২০২৬ ২১:৪১

জাতীয়

দেশের ইতিহাসে সবচেয়ে চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে: সেনাপ্রধান

প্রকাশ: ০৫ মে ২০২৬ ২১:৪১

ছবি: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলেই সফলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের শুরুতে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন।

সেনাপ্রধান বলেন, ‘আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব ছিল আপনাদের ওপর।’

তিনি বলেন, একসময় দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও হতাশার পরিবেশ তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু সব শঙ্কা দূর করে দেশ ও জাতিকে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এটি ছোট কোনো অর্জন নয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা এসেছে।

ডিসিদের উদ্দেশে সেনাপ্রধান আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হলে তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে অবহিত করলে তারা তাৎক্ষণিক সহযোগিতা করবে।

তিনি জানান, দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসকদের পাশে থাকতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।