শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

16001

surplus

প্রকাশিত

০১ জুন ২০২৬ ১৩:২৭

আপডেট

০১ জুন ২০২৬ ১৩:৪৮

অন্যান্য

দুই দিনে মিলবে মার্কিন অভিবাসী ভিসা, বড় সুখবর বাংলাদেশীদের জন্য

প্রকাশ: ০১ জুন ২০২৬ ১৩:২৭

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য স্থগিত থাকা অভিবাসী ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করার পাশাপাশি দ্রুত নিষ্পত্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সব ধরনের অভিবাসী ভিসার আবেদন দুই কর্মদিবসের মধ্যেই প্রক্রিয়াকরণ করা হবে।

ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী রবিবার (১ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, এসব দেশের অভিবাসীদের একটি অংশ তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করে, যা দেশটির করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করে।

নতুন ঘোষণায় বলা হয়েছে, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক নেওয়া সন্তান, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারীর পরিবারের নির্দিষ্ট সদস্য এবং চাকরির সুবাদে যারা যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা অভিবাসী ভিসার আওতায় আবেদন করতে পারবেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হবে।