শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

16022

sylhet

প্রকাশিত

০২ জুন ২০২৬ ১৭:৪০

সিলেট

হ‌বিগ‌ঞ্জে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জ রি মা না

প্রকাশ: ০২ জুন ২০২৬ ১৭:৪০

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

জানা যায়, পরিবেশ দূষণ ও আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে ১৮ ধারার আওতায় সিএমসি ইটভাটার মালিক বাহাদুর উদ্দীনকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

একই অপরাধে তিতাস ইটভাটার মালিক, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর এলাকার হাজী আব্দুল আলীমের ছেলে মিজানুর রহমানকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) সুমন উপস্থিত ছিলেন। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে লাখাই থানার এএসআই প্রদীপ সূত্রধরসহ পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশবিধি ও প্রচলিত আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।