শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

16037

sylhet

প্রকাশিত

০২ জুন ২০২৬ ২১:৩৮

আপডেট

০২ জুন ২০২৬ ২১:৩৯

সিলেট

হবিগঞ্জ-সিলেট রুটে সংকট: বুধবার থেকে পরিবহন শুরু ধর্মঘট

প্রকাশ: ০২ জুন ২০২৬ ২১:৩৮

দাবি পূরণ না হওয়ায় হবিগঞ্জ জেলায় বুধবার (৩ জুন) ভোর ৬টা থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে। জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হবে।

এর আগে রোববার (৩১ মে) হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল ঘোষণা দেন, ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ধর্মঘট কার্যকর করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের কিছু মালিক-শ্রমিক সংগঠন বাধাগ্রস্ত করছে। এতে দুই জেলার পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

পরিবহন নেতাদের দাবি, প্রশাসনের উদ্যোগে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মঘট চলাকালে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসসহ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আওতাভুক্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এতে হবিগঞ্জ থেকে সিলেট, ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সম্ভাব্য জনদুর্ভোগ এড়াতে দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

পরিবহন নেতারা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।