শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

16036

economics

প্রকাশিত

০২ জুন ২০২৬ ২১:০৮

অর্থনীতি

বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার

প্রকাশ: ০২ জুন ২০২৬ ২১:০৮

ছবি: সংগৃহীত

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত আগামী বুধবার (৩ জুন) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দিয়েছে। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনের কাছে দাখিল করেছে।

এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বিভিন্ন অংশীজন, ভোক্তা প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।

বিইআরসি জানিয়েছে, প্রস্তাবিত মূল্যহার পর্যালোচনা শেষে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার বিকেল ৩টায় কমিশনের কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।

বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা নিয়ে গ্রাহক, ব্যবসায়ী ও শিল্প খাতের সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কারণ নতুন সিদ্ধান্তের ফলে বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন ও ব্যবহার খরচে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।