শিরোনাম
বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা আরিফুল হক চৌধুরীর বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার শিশুদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা বেঁধে দিল মালয়েশিয়া সিলেটে ভিসা প্রতারক ইমন জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ এবার সিলেট রেল স্টেশনে ছিন্ন.মূল শিশু ধ.র্ষণের শি.কার ছেলেরা যুগ্মসচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর মা পড়ে ছিলেন প.চাগলা লা.শ হয়ে! মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: সিলেটে ডা. শফিকুর রহমান হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটের পর্যটন স্পটে বাড়ছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃ/ত্যু

https://www.emjanews.com/

16023

economics

প্রকাশিত

০২ জুন ২০২৬ ১৭:৫২

আপডেট

০২ জুন ২০২৬ ১৭:৫৫

অর্থনীতি

সিলেটসহ সারাদেশে এলপি গ্যাসের দাম কমলো

প্রকাশ: ০২ জুন ২০২৬ ১৭:৫২

ছবি: সংগৃহীত

সিলেটসহ সারাদেশের ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় বিইআরসি জানায়, ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ৯৪০ টাকা। ফলে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ৫৫ টাকা।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৭২৭ টাকা করা হয়েছিল। ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।

সাম্প্রতিক এই মূল্যহ্রাসে ভোক্তাদের কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।