ছবি: সংগৃহীত
সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (এভিইউবি) জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডের ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৩ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতন পাবেন। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহার বিষয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ‘স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট’-এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বয়সসীমা
২০২৬ সালের ১ মে তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। মুদ্রিত বা হাতে লেখা কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদনপত্রে উল্লেখিত নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য শিক্ষাগত সনদের সঙ্গে হুবহু মিল থাকতে হবে। কোনো তথ্যগত অসঙ্গতি পাওয়া গেলে আবেদন বাতিল করা হতে পারে।
নির্বাচন প্রক্রিয়া
নিয়োগের জন্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষায় সফল প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
যোগাযোগ
আবেদন ও নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রার্থীরা টেলিটকের ১২১ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া alljobs.query@teletalk.com.bd ই-মেইলেও সহায়তা পাওয়া যাবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
