https://www.emjanews.com/

16384

sylhet

প্রকাশিত

১৪ জুন ২০২৬ ১৬:২৯

আপডেট

১৪ জুন ২০২৬ ১৬:৩৩

সিলেট

সিলেটে হাম উপসর্গে আবারও শি/শু মৃ/ত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬ ১৬:২৯

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ এই মৃত্যুসহ বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৬৯ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ শিশু।

রবিবার (১৪ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদর উপজেলার মনোহরপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে জাওয়াত, যার বয়স ছিল ৫ মাস ১৫ দিন, মারা যায়।

এদিকে একই সময়ে নতুন করে কারও শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত পরীক্ষাগারে মোট ৩১৮ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ২৪ জন, মৌলভীবাজার জেলায় ১৬ জন, সুনামগঞ্জ জেলায় ১৭৪ জন এবং সিলেট জেলায় ১০৪ জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৫৯ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ সর্বোচ্চ ১১০ শিশু, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৭৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৩ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন।