ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে নিয়োগের লক্ষ্যে সারা দেশের জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের ৬৪ জেলায় মোট ২,০০০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সর্বোচ্চ ১৬৭টি শূন্যপদ রয়েছে ঢাকা জেলায় এবং সর্বনিম্ন ৫টি শূন্যপদ রয়েছে বান্দরবান জেলায়।
এছাড়া সিলেট বিভাগের চার জেলায় ১৩৮টি পদ শূন্য রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি বিধিমালা ও নির্ধারিত কোটা অনুসরণ করে স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
ঢাকা বিভাগে সর্বাধিক পদ
ঢাকা বিভাগে ঢাকা জেলায় ১৬৭টি শূন্যপদের পাশাপাশি গাজীপুরে ৪৭টি, টাঙ্গাইলে ৫০টি, নারায়ণগঞ্জে ৪১টি, নরসিংদীতে ৩১টি, ফরিদপুরে ২৭টি, মুন্সীগঞ্জে ২০টি, মানিকগঞ্জে ১৯টি, মাদারীপুরে ১৬টি, শরীয়তপুরে ১৬টি, গোপালগঞ্জে ১৬টি এবং রাজবাড়ীতে ১৫টি পদে নিয়োগ দেওয়া হবে।
সিলেট বিভাগে ১৩৮ পদ
সিলেট বিভাগে সিলেট জেলায় ৪৮টি, সুনামগঞ্জে ৩৪টি, হবিগঞ্জে ২৯টি এবং মৌলভীবাজারে ২৭টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
চট্টগ্রাম বিভাগে ১০৬ পদ চট্টগ্রামে
চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় ১০৬টি শূন্যপদ রয়েছে। এছাড়া কুমিল্লায় ৭৫টি, নোয়াখালীতে ৪৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯টি, চাঁদপুরে ৩৪টি, কক্সবাজারে ৩২টি, লক্ষ্মীপুরে ২৪টি, ফেনীতে ২০টি, খাগড়াছড়িতে ৯টি, রাঙ্গামাটিতে ৮টি এবং বান্দরবানে ৫টি শূন্যপদ রয়েছে।
রাজশাহী বিভাগে এগিয়ে বগুড়া
রাজশাহী বিভাগে বগুড়ায় ৪৭টি শূন্যপদ রয়েছে। এছাড়া রাজশাহী ও নওগাঁয় ৩৬টি করে, পাবনায় ৩৫টি, নাটোরে ২৪টি, চাঁপাইনবাবগঞ্জে ২৩টি এবং জয়পুরহাটে ১৩টি পদে নিয়োগ দেওয়া হবে।
খুলনা বিভাগে যশোরে সর্বাধিক
খুলনা বিভাগে যশোরে ৩৮টি শূন্যপদ রয়েছে। এছাড়া খুলনায় ৩২টি, সাতক্ষীরায় ২৮টি, কুষ্টিয়ায় ২৭টি, ঝিনাইদহে ২৫টি, বাগেরহাটে ২০টি, চুয়াডাঙ্গায় ১৬টি, মাগুরায় ১৩টি, নড়াইলে ১০টি এবং মেহেরপুরে ৯টি পদ খালি রয়েছে।
বরিশাল বিভাগে ৩২ পদ বরিশালে
বরিশাল বিভাগে বরিশাল জেলায় ৩২টি, ভোলায় ২৫টি, পটুয়াখালীতে ২১টি, পিরোজপুরে ১৫টি, বরগুনায় ১২টি এবং ঝালকাঠিতে ১০টি শূন্যপদ রয়েছে।
রংপুর বিভাগে দিনাজপুর শীর্ষে
রংপুর বিভাগে দিনাজপুরে ৪২টি, রংপুরে ৪০টি, গাইবান্ধায় ৩৩টি, কুড়িগ্রামে ২৯টি, নীলফামারীতে ২৫টি, ঠাকুরগাঁওয়ে ১৯টি, লালমনিরহাটে ১৭টি এবং পঞ্চগড়ে ১৪টি শূন্যপদ রয়েছে।
ময়মনসিংহ বিভাগে ৭১ পদ
ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ ৭১টি শূন্যপদ রয়েছে ময়মনসিংহ জেলায়। এছাড়া জামালপুরে ৩২টি, নেত্রকোণায় ৩১টি এবং শেরপুরে ১৯টি পদ খালি রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ বাহিনীর জনবল শক্তিশালী করতে এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগসংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
