শিরোনাম
সিলেটকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনের দানবাক্স স্থাপন, ডেগ সিলগালা, ক্ষোভ ভক্তদের সিলেটে আওয়ামী লীগের ওপর কড়া নজরদারি সিলেটে একজনসহ প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তার বদলি সিলেটে হামে আরও দুই শিশুর মৃ.ত্যু, প্রাণহা.নি বেড়ে ৭৬ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি অপারেটর সরকারি চাকরিজীবীদের আরও সুবিধা বাড়লো সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ সিলেটের সীমান্তে নিখোঁজ যুবককে ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা মেঘালয় সীমান্তঘেঁষে সিলেটে নির্মিত হচ্ছে ‘ড্রিম ট্যুরিস্ট রুট’

https://www.emjanews.com/

16497

sylhet

প্রকাশিত

১৯ জুন ২০২৬ ১৮:৪৯

সিলেট

সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ

প্রকাশ: ১৯ জুন ২০২৬ ১৮:৪৯

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় নদীপথে চলাচলকারী বাল্কহেড ও কার্গোজাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ছাতক নৌ পু‌লিশ গোয়াইনঘাট থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকা‌লে সালুটিকর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামসংলগ্ন সালুটিকর ব্রিজের নিচে সারি-গোয়াইন (চেঙ্গেরখাল) নদীতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মামুন মিয়া (৪২)। তিনি সিলেট বিমানবন্দর থানার নয়াটিলা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খাদিমনগর ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নাম ব্যবহার করে একটি চক্র গোয়াইনঘাট থেকে ছেড়ে আসা বিভিন্ন বাল্কহেড ও কার্গোজাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে। খবর পাওয়ার পরপরই গোয়াইনঘাট থানার একটি চৌকস পুলিশ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

সালুটিকর ব্রিজসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় চাঁদা আদায়ের সময় মামুন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ২২০ টাকা, চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত দুটি রিসিট বই এবং একটি নৌকা জব্দ করে নৌপু‌লিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নদীপথে চলাচলকারী নৌযানগুলো থেকে বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছিল।

ছাতক নৌ পু‌লিশের ইনচার্জ আনোয়ার হো‌সেন এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, নদীপথে চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায় এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানের প্রশংসা করে নদীপথে নিরাপদ ও নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন