শিরোনাম
সিলেটকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনের দানবাক্স স্থাপন, ডেগ সিলগালা, ক্ষোভ ভক্তদের সিলেটে আওয়ামী লীগের ওপর কড়া নজরদারি সিলেটে একজনসহ প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তার বদলি সিলেটে হামে আরও দুই শিশুর মৃ.ত্যু, প্রাণহা.নি বেড়ে ৭৬ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি অপারেটর সরকারি চাকরিজীবীদের আরও সুবিধা বাড়লো সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ সিলেটের সীমান্তে নিখোঁজ যুবককে ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা মেঘালয় সীমান্তঘেঁষে সিলেটে নির্মিত হচ্ছে ‘ড্রিম ট্যুরিস্ট রুট’

https://www.emjanews.com/

16512

sports

প্রকাশিত

১৯ জুন ২০২৬ ২১:৩৩

খেলাধুলা

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে এক নম্বরে মেসি

প্রকাশ: ১৯ জুন ২০২৬ ২১:৩৩

ছবি: লিওনেল মেসি।

বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোর পর প্রকাশিত ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পর এই স্বীকৃতি পেয়েছেন বিশ্বকাপজয়ী তারকা।

ফিফার তথ্যভিত্তিক পারফরম্যান্স সূচকে খেলোয়াড়দের অবদানকে আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ- এই তিনটি বিভাগে মূল্যায়ন করা হয়। সেই সূচকে আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার ওপরে অবস্থান করছেন মেসি। এই তালিকায় ইলাইজাহ জাস্ট ৭.৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় এবং আমাদ দিয়ালো ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক। ম্যাচজুড়ে তার নৈপুণ্যে মুগ্ধ হয়েছে ফুটবল বিশ্ব।

এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে তিনি মিরোস্লাভ ক্লজ-এর রেকর্ড স্পর্শ করেছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি ও ক্লোসা। আর্জেন্টাইন অধিনায়কের সামনে এখন এককভাবে এই রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগও তৈরি হয়েছে।

বিশ্বকাপের শুরুতেই এমন পারফরম্যান্সে শিরোপাধারী আর্জেন্টিনার প্রতি সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। আর মেসি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনিই এখনও ফুটবল বিশ্বের সবচেয়ে উজ্জ্বল নাম।