শিরোনাম
সিলেটকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনের দানবাক্স স্থাপন, ডেগ সিলগালা, ক্ষোভ ভক্তদের সিলেটে আওয়ামী লীগের ওপর কড়া নজরদারি সিলেটে একজনসহ প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তার বদলি সিলেটে হামে আরও দুই শিশুর মৃ.ত্যু, প্রাণহা.নি বেড়ে ৭৬ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি অপারেটর সরকারি চাকরিজীবীদের আরও সুবিধা বাড়লো সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ সিলেটের সীমান্তে নিখোঁজ যুবককে ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা মেঘালয় সীমান্তঘেঁষে সিলেটে নির্মিত হচ্ছে ‘ড্রিম ট্যুরিস্ট রুট’

https://www.emjanews.com/

16514

sylhet

প্রকাশিত

১৯ জুন ২০২৬ ২২:১৮

সিলেট

চুনারুঘাটে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য সন্ধান

প্রকাশ: ১৯ জুন ২০২৬ ২২:১৮

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম বড়াব্দা গ্রামে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহজাহান মোল্লা জানান, সম্প্রতি গ্রামের একটি স্থানে মাটি ফুঁড়ে গ্যাসজাতীয় পদার্থ নির্গমনের লক্ষণ দেখা যায়। বিষয়টি জানাজানি হলে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।

এলাকাবাসী জানান, সম্ভাব্য গ্যাসের সন্ধানের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থল দেখতে ভিড় জমাতে শুরু করেন। অনেকে বিষয়টিকে এলাকার জন্য ইতিবাচক সম্ভাবনা হিসেবে দেখছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক মিয়া বলেন, ‘সম্ভাব্য গ্যাসের সন্ধানের খবরে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। প্রকৃতপক্ষে গ্যাসের মজুত পাওয়া গেলে এটি এলাকার অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তবে অনুসন্ধান ও পরীক্ষার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে গ্যাসের আলামত পাওয়া গেছে। বর্তমানে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার ফলাফল ও কারিগরি বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।