শিরোনাম
সিলেটকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনের দানবাক্স স্থাপন, ডেগ সিলগালা, ক্ষোভ ভক্তদের সিলেটে আওয়ামী লীগের ওপর কড়া নজরদারি সিলেটে একজনসহ প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তার বদলি সিলেটে হামে আরও দুই শিশুর মৃ.ত্যু, প্রাণহা.নি বেড়ে ৭৬ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি অপারেটর সরকারি চাকরিজীবীদের আরও সুবিধা বাড়লো সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ সিলেটের সীমান্তে নিখোঁজ যুবককে ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা মেঘালয় সীমান্তঘেঁষে সিলেটে নির্মিত হচ্ছে ‘ড্রিম ট্যুরিস্ট রুট’

https://www.emjanews.com/

16513

national

প্রকাশিত

১৯ জুন ২০২৬ ২২:০৬

জাতীয়

ঐতিহ্যের রঙে ফিরছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম

প্রকাশ: ১৯ জুন ২০২৬ ২২:০৬

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের ইউনিফর্মে আবারও ফিরছে গাঢ় নীল ও জলপাই রঙের সমন্বয়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি গেজেট জারি করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত গেজেটে নতুন ইউনিফর্মের রং ও নকশা সংক্রান্ত নির্দেশনা তুলে ধরা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শার্টে আগের মতো গাঢ় নীল ও হালকা জলপাই রঙের ব্যবহার থাকলেও সব পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে খাকি।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, নতুন ইউনিফর্মের মাধ্যমে বাহিনীর ঐতিহ্য ও পেশাদারিত্বের প্রতিফলন ঘটানোর পাশাপাশি সদস্যদের জন্য আরও ব্যবহারোপযোগী পোশাক নিশ্চিত করা হবে।

গেজেট অনুযায়ী, নির্ধারিত নকশা ও রং অনুসরণ করে ধাপে ধাপে নতুন ইউনিফর্ম চালু করা হবে।