শিরোনাম
সিলেটকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনের দানবাক্স স্থাপন, ডেগ সিলগালা, ক্ষোভ ভক্তদের সিলেটে আওয়ামী লীগের ওপর কড়া নজরদারি সিলেটে একজনসহ প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তার বদলি সিলেটে হামে আরও দুই শিশুর মৃ.ত্যু, প্রাণহা.নি বেড়ে ৭৬ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি অপারেটর সরকারি চাকরিজীবীদের আরও সুবিধা বাড়লো সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ সিলেটের সীমান্তে নিখোঁজ যুবককে ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা মেঘালয় সীমান্তঘেঁষে সিলেটে নির্মিত হচ্ছে ‘ড্রিম ট্যুরিস্ট রুট’

https://www.emjanews.com/

16501

sylhet

প্রকাশিত

১৯ জুন ২০২৬ ১৯:৩১

সিলেট

হবিগঞ্জে বালুবোঝাই ডাম্প ট্রাক থেকে ভারতীয় ফুসকা জব্দ

প্রকাশ: ১৯ জুন ২০২৬ ১৯:৩১

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ফুসকা জব্দ করেছে ৫৫ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ডাম্প ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের বালুর নিচে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। পরে এসব আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করে বিজিবি।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ফুসকা যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতি সুরক্ষা এবং সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।