শিরোনাম
হযরত শাহজালাল (রহ:) মাজার কমিটিতে রাজনৈতিক পরিচয় নেই: বাণিজ্যমন্ত্রী গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত

https://www.emjanews.com/

16706

tourism

প্রকাশিত

২৭ জুন ২০২৬ ১৯:১৯

পর্যটন

বদলে গেলো ভারতে প্রবেশের নিয়ম

প্রকাশ: ২৭ জুন ২০২৬ ১৯:১৯

ছবি: সংগৃহীত

আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা ব্যবস্থা চালু করেছে ভারত।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

নতুন এই ব্যবস্থার নাম ‘এয়ার সুবিধা ২.০’। এর আওতায় ভারতে আসা সব আন্তর্জাতিক যাত্রীকে দেশটিতে পৌঁছানোর আগেই অনলাইনে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য স্বঘোষণাপত্র জমা দিতে হবে।

স্বঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং নিজের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে হবে।

ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইবোলার ঝুঁকিতে থাকা যাত্রীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া যাবে। পাশাপাশি বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রবেশ প্রক্রিয়াও আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।

কর্তৃপক্ষের মতে, সীমান্ত দিয়ে সংক্রামক রোগের বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করতেই ‘এয়ার সুবিধা ২.০’ চালু করা হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ আরও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।